April 1, 2026
Capture
এজেন্সি: মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ওয়েলকাম পরিবহনের একটি বাস আড়িয়াল খাঁ ব্রিজে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যাদের মধ্যে আরো দুইজন পথেই মারা যান।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, আমি অন্য গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখলাম ভাঙ্গাগামী বাসটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ করেছে। দুর্ঘটনায় বাসের সামনের যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশের উদ্ধারকাজ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *