February 13, 2026
WhatsApp Image 2025-05-12 at 3.06.43 PM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস বাড়ানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিগগির এ প্রস্তাব অনুমোদন হবে বলে জানা গেছে। তবে এমপিওভুক্ত কারিগরি ও মাদরাসা শিক্ষকদের বোনাস বাড়ানোর প্রস্তাব এখনো পাঠানো হয়নি।

কবে পাঠানো হবে, তাও জানেন না মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *