February 13, 2026
WhatsApp Image 2025-05-28 at 12.16.47 PM

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি আগামীকাল নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *