April 2, 2026
Capture
এজেন্সি: সকালের শুরুটা যেমন হবে, সারাদিনের শরীর ও মনের উপর তেমনই প্রভাব পড়ে। তাই ঘুম থেকে উঠে প্রথমেই কী খাবেন—তা নিয়ে সচেতন হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার শরীরকে করে তোলে শক্তিশালী ও রোগমুক্ত।
১. গরম পানি ও লেবু

এক গ্লাস হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলে হজমে সহায়তা হয়, লিভার ডিটক্স হয় এবং ওজন কমাতে সাহায্য করে।

🧄 ২. কাঁচা রসুন
এক কোয়া কাঁচা রসুন সকালে খালি পেটে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত পরিশোধিত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

🍯 ৩. মধু ও গরম পানি

এক চামচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে খেলে এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং মেটাবলিজম বাড়ায়।

🥜 ৪. ভেজানো বাদাম
রাতে কিছু বাদাম (বিশেষতঃ কাঠবাদাম/আমন্ড) ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে। এতে থাকে ওমেগা-৩, প্রোটিন ও ফাইবার।

🍏 ৫. একটি মৌসুমি ফল

আপেল, পেপে, কলা বা খালি পেটে তরমুজ খাওয়া শরীরকে চনমনে রাখে, হজমে সহায়তা করে এবং ভিটামিন-অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *