February 13, 2026
Capture


এজেন্সি: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামের কোনও ব্যবস্থা নেই। শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে স্পষ্ট করেছে এনবিআর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে করদাতাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ অনুযায়ী রিটার্নে অবশ্যই প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে উল্লেখ করতে হবে। কোনো তথ্য শূন্য দেখানো হলে তা ফৌজদারী অপরাধ হিসাবে গণ্য হবে। মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

এনবিআর আরও জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক। শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ নেই। তাই করদাতাদের সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করার মাধ্যমে আইনি ঝুঁকি এড়াতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানানো হয়েছে।

এনবিআর করদাতাদের অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর মতো বিভ্রান্তিকর প্রলোভনে না পড়ার জন্য।

এই সতর্কবার্তার মাধ্যমে এনবিআর দেশের করদাতাদের সততা ও আইন মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *