এজেন্সি: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভ্যাপসা গরমে মানুষের অস্বস্তি বেড়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি তীব্র হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতেও গরম থেকে তেমন স্বস্তি মিলবে না।
শনিবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
