June 16, 2026
image (8)

আপেল পুষ্টির ভান্ডার হিসেবে পরিচিত, কিন্তু এটি কারও কারও ক্ষেত্রে অস্বস্তিকর গ্যাস এবং পেট ফাঁপার অনুভূতিও সৃষ্টি করতে পারে। এই ফলটি খাওয়ার পর যদি কখনও পেটের অস্বস্তি অনুভব করে থাকেন, তবে এক্ষেত্রে আপনি একা নন। এমন অভিযোগকারী আরও অনেকেই রয়েছেন। আপেল ঠিক কী কারণে পেট ফাঁপার কারণ হয় এবং কীভাবে আপনি হজমের কোনো সমস্যা ছাড়াই এই ফলটি খেতে পারবেন, চলনু জেনে নেওয়া যাক-

আপেল খাওয়ার পর পেট ফাঁপার সমস্যায় ভুগলে অনেকেই অবাক হন। এর কারণ হলো আপেলকে অন্যতম স্বাস্থ্যকর ফল বলা হয়। এধরনের ক্ষেত্রে পেট ফাঁপার কারণ হলো আপেলে থাকা শর্করা এবং ফাইবার, আপেল নিজে নয়।

আপেলের মতো ফলে ফ্রুক্টোজ নামক প্রাকৃতিক চিনি থাকে। কারও কারও ক্ষুদ্রান্ত্রে এই চিনি কার্যকরভাবে হজম করতে সমস্যা হয়, ফলে পদার্থটি তাদের বৃহদন্ত্রে চলে যায়, যেখানে অন্ত্রের ব্যাকটেরিয়া এটিকে গাঁজিয়ে তোলে। এই প্রক্রিয়ার সময় গ্যাস তৈরি হয়, যার ফলে পেট ফাঁপা এবং অতিরিক্ত গ্যাস তৈরি হয়।

ফাইবার, বিশেষ করে পেকটিনের মতো দ্রবণীয় ফাইবার পেট ফাঁপার আরেকটি কারণ হতে পারে। যদিও ফাইবার হজমতন্ত্রের জন্য ভালো, তবে যাদের সংবেদনশীল হজমতন্ত্র এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো কিছু হজমজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে একবারে একটি পুরো আপেল খাওয়া বা হঠাৎ করে খুব বেশি ফাইবার গ্রহণ করলে পেট ফাঁপা হতে পারে।

আপেল খাওয়ার পর যে পেট ফাঁপা হয় তা প্রতিরোধ করতে পরিমিত পরিমাণে আপেল খাওয়া এবং সাবধানে চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাড়াতাড়ি খেলে প্রয়োজনের চেয়ে বেশি বাতাস গিলে ফেলা হয় এবং পেট ফাঁপা আরও বেড়ে যায়। আপেলের খোসা ছাড়িয়ে খাওয়ার কথাও ভাবতে পারেন। এর কারণ হলো, ফলের শাঁস ছাড়াও এর খোসাতে ফাইবার থাকে, যা শরীরের পক্ষে সঠিকভাবে হজম করা কঠিন হতে পারে। পেট ফাঁপা এড়ানোর আরেকটি উপায় হলো আপেল প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *