August 17, 2026
image - 2026-08-17T123210.004

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক। সম্প্রতি ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়। ঢাকা ব্যাংক ও এনএসইউর যৌথ উদ্যোগে চালু করা এই কার্ডটি যোগ্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের দেশে-বিদেশে ভ্রমণ, শিক্ষা, রেস্টুরেন্ট, ফ্যাশন ও প্রযুক্তি খাতে বিভিন্ন সুবিধা দেবে। কার্ডধারীরা আইইএলটিএস, স্যাট, জিম্যাট ও টোয়েফল পরীক্ষার ফিতে সুবিধা এবং স্টার সিনেপ্লেক্সে ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি নেটফ্লিক্স, স্পটিফাই, চরকি ও হইচইয়ে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক এবং কিভা হ্যানে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়ের সুযোগ থাকছে। এ ছাড়া জিওর্দানো ও পাঠাওয়েও বিশেষ সুবিধা পাওয়া যাবে। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক, এনএসইউ ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন ও আন্তর্জাতিক শিক্ষাসংক্রান্ত ব্যয়ে আরও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *