August 20, 2026
WhatsApp Image 2026-08-19 at 11.20.22 AM

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রাক্তন মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। আওয়ামী লীগের সরকারে তিনি দুই দফায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে অরবিন্দু রায়।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে তার পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি।

পেশাগত জীবনে শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে রাজনীতিতে সক্রিয় হন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সতীশ চন্দ্র রায়। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *