August 22, 2026
image (20)

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে বাংলাদেশের বাজারেও আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা। এর আগে ২০ আগস্টও সোনার দাম বাড়ানো হয়েছিল। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা এবং ২১ ক্যারেটের দাম হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার টাকা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *