August 30, 2026
WhatsApp Image 2026-08-29 at 12.21.14 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় ৪০ কিলোমিটার পথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার ঢাকাগামী লেনের সোনারগাঁয়ের আশরিয়ারচরে সংস্কারকাজ শুরুর পর থেকেই এ যানজট দেখা দেয়। আজ শনিবার সকাল আটটার দিকেও মহাসড়কটির কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজট দেখা যায়।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে থেকে আমিরুন্নেছা নামে একজন রোগী মারা গেছেন । তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে তিনি মারা যান।

রোগীর একজন স্বজন জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে তারা আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তারা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। সেখানেই মারা যান তিনি।

যানজটে আটকা পড়া চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের একাধিক যাত্রী জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে তারা আটকা পড়েন। সেখান থেকে আজ শনিবার সকাল আটটার দিকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাউদকান্দির আমিরাবাদে পৌঁছান।

সোনারগাঁর আশরিয়ারচরে ঢাকাগামী লেনে গতকাল সকাল আটটায় সংস্কারকাজ শুরু হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানান মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম। তিনি জানান, প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *