October 27, 2026
EB 2

মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নিহত হলেন এক গৃহবধূ। দুর্ঘটনায় আহত হয়ে তাঁর ১১ মাস বয়সী মেয়েও প্রায় পাঁচ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন রুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে মারিয়া মাহরিন। রুমির স্বামী মাহমুদুল হাসান ও তাঁদের সাত বছর বয়সী ছেলে আবদুর রহমান আহত হন।

পুলিশ জানায়, মাহমুদুল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে হাকিমপুরের ডাঙ্গাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সড়কে সংস্কারকাজের কারণে যানজটের মধ্যে একটি বালুবাহী ট্রাককে পাশ কাটানোর সময় পেছন থেকে মাছের পোনাবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রুমি শিশুসহ সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আহত মারিয়াকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া সাতটার দিকে তার মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সাব্বির আহমেদ ও তাঁর সহকারী রায়হান ইসলামকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *