September 9, 2026
WhatsApp Image 2026-09-07 at 4.16.18 PM (1)

বাংলাদেশের সার্কাস জগতের কিংবদন্তি সাইকেল খেলোয়াড় প্রয়াত নিমাই দাস স্মরণে ৯ সেপ্টেম্বর বরিশালে তার নিজ বাড়িতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

এই সার্কাস কিংবদন্তি স্ট্রোকজনিত কারণে অসুস্থতায় তিন মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৬ আগস্ট প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪। তিনি এক ছেলে ও দুই মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

বরিশাল জেলার রহমতপুর কালিবাড়িতে তার বাড়ি। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার তার বাড়িতে আত্মীয় পরিজন ও শুভানুধ্যায়ীদের বিশেষ প্রার্থনার মাধ্যমে মধ্যাহ্নভোজ এর আমন্ত্রণ জানানো হয়েছে ।

প্রয়াত নিমাই দাস দ্য রয়েল বেঙ্গল, রওশন ও পপুলার সার্কাস এর সাথে জড়িত ছিলেন। সাইকেলে চমকপ্রদ নৈপুণ্যের কারণে সার্কাস দর্শকদের কাছে বিশেষ পরিচিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *