October 13, 2026
WhatsApp Image 2026-10-13 at 12.15.17 PM

ঢাকার সচিবালয় সংলগ্ন ওসমানী উদ্যান টানা ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কর্মসূচি ও শ্রমিক সমাবেশ শেষে উদ্যানটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৯ অক্টোবর ওসমানী উদ্যানের দুটি ফলক উদ্বোধন এবং একটি শ্রমিক সমাবেশে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। উদ্বোধনী আয়োজনের মাধ্যমে উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

মীর শাহে আলম জানান, ২৩ একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত উদ্যানটির কিছু অংশ আধুনিকায়ন করা হয়েছে। সেখানে মাটির নিচে দেশের অত্যাধুনিক লাইব্রেরি, রেস্তোরাঁ ও শপিং মল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বসার জায়গা, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও জলধারাসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এসব আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যানটিতে হাঁটার জায়গা থাকবে। মানুষ পরিবার-পরিজন নিয়ে সেখানে ঘুরতে পারবেন। পাশাপাশি দর্শনার্থীরা জুলাই-আগস্টে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ দেখতে এবং তাদের স্মৃতিচারণ করতে পারবেন।
তিনি আরও বলেন, উদ্যানটির সৌন্দর্য বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দিনরাত কাজ চলছে। সচিবালয়সংলগ্ন জায়গাটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে সাধারণ মানুষের উপভোগের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *