October 13, 2026
EB 2

শুঁটকি মাছ খেতে ভালোবাসেন? তা হলে বিউলির ডালে টমেটো দিয়ে লইট্টা শুঁটকির এই পদটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অল্প কয়েকটি উপকরণেই তৈরি করা যায় সুস্বাদু এই পদ। গরম ভাতের সঙ্গে এই রান্না জমে যাবে বেশ। রইল সহজ রেসিপি।

উপকরণ

লইট্টা শুঁটকি — ১০টি

বিউলির ডাল — সিকি কাপ (সারা রাত ভেজানো)

টমেটো — ২টি

তেল — সিকি কাপ

মরিচগুঁড়ো — ১ চা-চামচ

মিষ্টি মরিচ — ৩ টেবিল চামচ

ধনিয়াগুঁড়ো — ১ চা-চামচ

হলুদগুঁড়ো — ১ চা-চামচ

রসুন — ১টি বড় গোটা

পেঁয়াজকুচি — ২টি পেঁয়াজের

কাঁচালঙ্কা — ৫–৬টি

নুন — স্বাদমতো

 

প্রণালী

প্রথমে লইট্টা শুঁটকি ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিন। গরম জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি ও রসুন দিয়ে ২–৩ মিনিট হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে শুঁটকি, ভেজানো বিউলির ডাল, টমেটো, মরিচগুঁড়ো, মিষ্টি মরিচ, ধনিয়াগুঁড়ো, হলুদগুঁড়ো, কাঁচালঙ্কা ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাঝারি আঁচে ৫–৬ মিনিট রান্না করুন, যাতে মশলার স্বাদ শুঁটকির সঙ্গে মিশে যায়। এরপর প্রয়োজনমতো জল দিয়ে পাত্রটি ঢেকে আরও ৭–৮ মিনিট রান্না হতে দিন। ডাল ও শুঁটকি সেদ্ধ হয়ে এলে নুন পরীক্ষা করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বিউলির ডালে টমেটো-লইট্টা শুঁটকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *