November 16, 2026
WhatsApp Image 2026-11-16 at 12.09.22 AM

জুলাইয়ের আন্দোলনকালে ঝরা রক্তের দায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও ভয়াবহ দুর্নীতির অভিযোগে এবার সেনাবাহিনী থেকে বিদায় নিতে হলো ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে। একই সঙ্গে চাকরিচ্যুত হয়েছেন তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমও।

ঘটনার সময়রেখা ২০২৫ সালের ৫ এপ্রিল। ঢাকা সেনানিবাসে গৃহবন্দী করা হয় জাকারিয়াসহ সেনাবাহিনীর পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে। প্রায় ১৯ মাস কঠোর নজরদারিতে রাখা হয় তাঁদের। চলে সামরিক তদন্ত। অবশেষে আসে চাকরিচ্যুতির সিদ্ধান্ত।

তদন্তে জাকারিয়ার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। তাঁর স্ত্রী ফাতিমা জোহরা খানমের বিরুদ্ধেও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ ব্যাখ্যাতীত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

একই ঘটনায় গৃহবন্দী হওয়া অপর চার সেনা কর্মকর্তার পরিচয় হচ্ছে,
পদাতিক ব্রিগেডের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। র‍্যাবের সাবেক কর্নেল আবদুল্লাহ আল-মোমেন। বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক মেজর মো. নোমান আল ফারুক। পাঁচজনই আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট প্রভাবশালী সেনা কর্মকর্তা। ১৯ মাসের গৃহবন্দিত্ব। এরপর স্ত্রীসহ একজনের চাকরিচ্যুতির সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *