November 18, 2026
WhatsApp Image 2026-11-18 at 7.42.15 AM (1)

টুঙ্গিপাড়া ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধও এই টুঙ্গিপাড়ায়।

ছাত্রলীগের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং আটকদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার খবর পাওয়া গেছে।

ছাত্রলীগের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং আটকদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আটক নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়।
এখনও সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।

টুঙ্গিপাড়া ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটকদের নিয়ে গেছে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোন খবর পাইনি। 

এছাড়া রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর পাটগাতীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
রাত ৯টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে পাটগাতীতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে যায়। তখন আতঙ্কে বাড়ির লোকজন অন্যত্র চলে যান। এরপর নেতাকর্মীরা ওই বাড়িতে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

এদিকে সন্ধ্যার পর গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত চার স্থানে অবরোধ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই সড়কের নীলফাবাজার, বর্নি, সিঙ্গিপাড়া ও পাটগাতী মোড় এলাকায় অবরোধের কথা স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে নীলফাবাজার গিয়ে দেখা যায়, সেখানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে। ওই এলাকায় বিজিবির গাড়িসহ অন্তত তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *