November 26, 2026
EB 1

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) ও হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গিয়েছে, গত ২২ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন শাহজামাল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, কিডনি-জটিলতা ও ক্যানসারে আক্রান্ত ছিলেন আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *