February 13, 2026
WhatsApp Image 2025-04-03 at 11.34.54 AM

রাজধানীর বাজারগুলোয় ক্রেতা কম, নেই বললেই চলে। ঢাকার জনসংখ্যার একটি বিশাল অংশ ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে গেছে। এমন হাঁকডাকহীন বাজারে কমেছে শাকসবজির দাম। আগের দামেই বিক্রি হচ্ছে লেবু ও শসা। মাংসের বাজারে মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা কমলেও আগের দামে বিক্রি হচ্ছে মাংস। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে ক্রেতার চাহিদা কম। তাই বেশির ভাগ পণ্যের সরবরাহ কিছুটা কম। এখন তরমুজের মৌসুম, কিন্তু ঈদের তৃতীয় দিনের বাজার তরমুজের বেচাকেনাও থমকে গেছে। হাতিরপুল বাজারের তরমুজ বিক্রেতা আলিফ মুহাম্মদ বলেন, ‘রোজার সময় প্রতিদিন ৫০ থেকে ৬০টি তরমুজ বিক্রি করেছি। তবে আজকে সকাল থেকে এখনো একটিও বিক্রি করতে পারিনি। পচনশীল পণ্যের বিক্রি করার চেষ্টায় দোকান খুলে রাখতে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *