প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড বেলিসিমো বাজারে এনেছে নতুন আইসক্রিম ‘রোটনডো’। নান্দনিক গোল আকৃতির এই আইসক্রিম স্বাদ, প্যাকেজিং ও উপস্থাপনায় প্রচলিত পণ্যের তুলনায় আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছে।
‘রোটনডো’-তে রয়েছে ক্রাঞ্চি হ্যাজেলনাট ও রোস্টেড আমন্ড কোটিং। ভেতরে রয়েছে রিচ ও ক্রিমি চকলেট আইসক্রিম, যার মাঝে চকলেট রিপলের স্তর স্বাদকে করেছে আরও উপভোগ্য ও ব্যতিক্রমধর্মী। আধুনিক ভোক্তাদের রুচি ও মানসিকতার কথা বিবেচনায় রেখে পণ্যটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৭০ মিলি নেট পরিমাণের এই আইসক্রিমটির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। ইতোমধ্যে দেশের বিভিন্ন আউটলেটে ‘রোটনডো’ পাওয়া যাচ্ছে।
বাজারে নতুন এই সংযোজন প্রিমিয়াম আইসক্রিম সেগমেন্টে আলাদা অবস্থান তৈরি করবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
