February 13, 2026
WhatsApp Image 2025-05-17 at 2.02.16 PM

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গত এপ্রিল মাসের বেতন এখনও পাননি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিলেন। গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *