March 21, 2026

ঢাকা

নভেম্বরের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই নারী শিক্ষার্থীকে উত্যক্ত ও হেনস্থা করার একটি...
সংস্থা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরুর প্রস্তুতিকালে ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের...
সংস্থা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩১১ জন ও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৫  ডেঙ্গু রোগী। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার ও দুজন রাজশাহীর। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে। এ ছাড়া এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৭৯ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।