April 2, 2026
WhatsApp Image 2025-03-20 at 9.48.39 AM

ঈদে সড়কপথে ভোগান্তির শেষ থাকে না। তাই ভোগান্তি এড়াতে আকাশপথ বেছে নিচ্ছেন অনেক যাত্রী। ঈদ সামনে রেখে এবার অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট চাহিদার শীর্ষে রয়েছে সৈয়দপুর, যশোর ও রাজশাহী। ঈদের পর কক্সবাজারের টিকিটের চাপ বেশি। বাড়তি চাপ সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩টি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে জেট ফুয়েলের দাম বাড়ায় টিকিটের দাম ক্রমেই বাড়ছে।

সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। যেগুলো দিয়ে অভ্যন্তরীণ রুটের চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ‘রমজানের আগ থেকেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের সপ্তাহখানেক আগেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীগামী সব ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হবে বলে আশা করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *