ভোলা-চট্টগ্রাম রুটে যাত্রীদের জন্য চালু হলো বিলাসবহুল দুটি জাহাজ। এতে করে এই নৌরুটে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠলো। পথে ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা ঘাট থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর হাতিয়ার ঘাট হয়ে চট্টগ্রামে যাবে এটি। চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করা যাত্রী মো. মহসিন মিয়া, ফিরোজ কবীর জানান, তারা আগে ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট দিয়ে ফেরি ও সি সার্ভিসে করে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট হয়ে বাসে করে যেতেন।
এতে তাদের প্রায় ১২-১৪ ঘণ্টা সময় লাগতো। এখন নৌপথে ভোলা থেকে চট্টগ্রাম যেতে মাত্র ৮ ঘণ্টা সময় লাগবে। লালমোহন মঙ্গল শিকদার ঘাটের টিকিট কাউন্টার এজেন্ট জানান, ভোলার সঙ্গে চট্টগ্রাম ও হাতিয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই প্রথম জাহাজ চালু হওয়ায় ভোলাবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
