February 13, 2026
WhatsApp Image 2025-04-10 at 10.56.35 AM

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খরার কবলে পড়েছে হবিগঞ্জের ২৪টি চা-বাগান। খরার কারণে বাগানের ভেতরের ছড়াগুলোও শুকিয়ে গেছে। পানিসংকটে চা–গাছের শিকড় শুকিয়ে পাতা ঝরে যাচ্ছে, নতুন করে পাতা গজাচ্ছে না। তবে আবহাওয়া কার্যালয় বলছে, খুব শিগগির বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে খরা থেকে মুক্তি মিলবে। ফাল্গুন থেকে চৈত্র মাসকে চায়ের মৌসুম ধরা হয়। এ সময়ে সবুজ চা–পাতা সংগ্রহের কাজ শুরু হয়। তখন যত বৃষ্টি হয়, চা–পাতা তত সবুজ হয়ে ওঠে। তবে এবার প্রয়োজনীয় বৃষ্টি হচ্ছে না। বাগানের ভেতরের ছোট-বড় ছড়াগুলো শুকিয়ে চৌচির হয়ে আছে। বৃষ্টি না হওয়ায় ছড়াগুলোতে পানি জমিয়ে বা সংরক্ষণ করে রাখা যায়নি। কোনো কোনো বাগানে গাছ বাঁচাতে কৃত্রিমভাবে পানির পাম্প বসিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আয়তনে বিশাল হওয়ায় পুরো জায়গায় পানি দেওয়া সম্ভব হচ্ছে না। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গত বছর মার্চ মাসে বৃষ্টির পরিমাণ ছিল ৪৮ মিলিমিটার। এবার একই সময়ে মাত্র চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *