February 12, 2026
WhatsApp Image 2025-05-29 at 10.55.45 AM

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি, ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী।

বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে, বর্তমানে নদী কিছুটা উত্তাল। নদীতে কিছুটা বাতাস থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *