February 13, 2026
WhatsApp Image 2025-05-02 at 10.56.36 AM

চলতি মে মাসে দেশে তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। এ মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *