February 16, 2026
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে মোতায়েন করা হয়েছে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, বিমান বাহিনীর ৩ হাজার ৫০০ এবং দেশের ৫টি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ থেকে ১ হাজার ২১০ প্লাটুন, অর্থাৎ ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মোতায়েন থাকবে। দেশের ১০টি জেলার ১৭টি আসন ও ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্বে থাকবেন।

পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য, র‌্যাবের ৯ হাজার ৩৪৯ জন এবং আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন সদস্য নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর থেকে মোট ১ হাজার ৯২২ জন সদস্য দায়িত্বে থাকবেন, যা নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *