February 13, 2026
adsa

পবিত্র ঈদুল ফিতরের পর রাজধানীর কাঁচাবাজারগুলো এখনো অনেকটাই ফাঁকা। বেশির ভাগ দোকানপাট বন্ধ; পণ্যের সরবরাহও কম। এমন ঢিলেঢালা বাজারে কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। ঈদের বন্ধ থাকায় এখনো অনেক মানুষ ঢাকায় ফেরেননি। এ কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ও বেচাকেনা কম। গতকাল বেলা ১১টায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, তিন-চারটি ছাড়া প্রায় সব মুদিদোকান বন্ধ। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে অর্থাৎ ঈদের আগে এই মুরগির দাম কেজিতে ২০ টাকার মতো বেশি ছিল। দু-তিন দিন ধরে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে। এ কারণে কাঁচা মরিচ, টমেটো, পেঁপেসহ কিছু সবজির দাম বেড়েছে। আগের মতোই চড়া লেবু ও শসার দাম। গতকাল প্রতি কেজি পেঁপে ৬০ টাকা এবং মরিচ ৭০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *