সংস্থা: লাইফ বীমা কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোন কমিটির কোন সভা ভার্চুয়ালি করা যাবে না। এমনকি পর্ষদের কোন সভায় কোন ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না; প্রত্যেককে সব প্রকার সভায় অবশ্যই স্বশরীরে অংশগ্রহণ করতে হবে।
এমন নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি সব লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
