February 13, 2026
dsef

মাঘ মাসের শেষের দিকে এসে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমলেও মাঘ মাসের এই শেষ পর্যায়ে আবারো শীত বেড়েছে। গত দু’দিন ধরে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটাই কমে গেছে। শীতের তীব্রতায় জীবন-জীবিকার তাগিদে বের হওয়া মানুষও কষ্ট পাচ্ছে।

বিশেষত ছিন্নমূল মানুষ এবং কর্মসংস্থানের সন্ধানে বের হওয়া দিনমজুরদের জন্য পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। আবহাওয়া অফিস জানায়, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে পরে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *