February 25, 2026
ডিজিটাল সেবায় একসঙ্গে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন

ডিজিটাল রূপান্তর জোরদার করতে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও গ্রামীণফোন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রযুক্তিনির্ভর পণ্য ও সেবা চালু করা হবে। গ্রাহকরা যাতে নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেন করতে পারেন, সে বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে।
উভয় প্রতিষ্ঠানের মতে, এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *