February 13, 2026
WhatsApp Image 2025-03-31 at 11.25.41 AM

দেশে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন পণ্যসামগ্রীর দাম বাড়লেও এবার ঢালাওভাবে সে রকম কিছু ঘটেনি। স্থিতিশীল রয়েছে মসলার বাজারও। বিক্রেতারা বলছেন, অধিকাংশ পণ্যের দামই রোজার আগের অবস্থায় স্থিতিশীল রয়েছে। তেমনি অনেক ক্রেতার মুখেও কিছুটা স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়। তাদের মতে, অনেক পণ্যের দামই কিছুটা আগের মতো আছে।

এবার মসলার বাজারে ঘুরে দেখা গেছে- দারুচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, মৌরি, মেথি, জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তাবাদাম, কিসমিস, চিনাবাদাম, আলু বোখারা, কালজিরাসহ সব মসলার দাম স্থিতিশীল রয়েছে। বাবুল নামে এক ব্যবসায়ী বলেন, পতিত সরকারের আমলে জিরার কেজি ছিল ১২০০ টাকা, যা এখন ৬০০ টাকা। গত ছয়মাসে কাজুবাদামের দাম কেজি প্রতি ৬০০ টাকা কমেছে, আর কাঠবাদামের দাম কমেছে ৫০০ টাকা। বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, পণ্যের সরবরাহের ওপর মূলত দাম নির্ভর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *