February 13, 2026
WhatsApp Image 2025-04-30 at 12.08.40 PM

খুলনায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসি বিক্রির পরিমাণ বাড়ছে। গরমের হাত থেকে রেহাই পেতে বিকল্প পথ খুঁজছে নগরবাসী। এ কারণে এসির ব্র্যান্ড শোরুমে অনেকেই ভিড় জমাচ্ছেন। অন্যান্য বছর মার্চ মাসে এসি বিক্রি শুরু হলেও এবার বিক্রি তুলনামূলক কম। খুলনার ফেরিঘাট ও শিববাড়ী মোড় এলাকার ব্যবসায়ীরা জানান, সাধারণত প্রতি বছর মার্চ থেকে এসি বিক্রি শুরু হয়।

তবে এবার মার্চে এসি তেমন একটা বিক্রি হয়নি। অনেক ক্রেতা আসছেন। ঘুরে ঘুরে দেখছেন। যাচাই বাছাই করছেন। সাধ্যের মধ্যে হলে কেউ কিনছেন আবার কেউ ফিরে যাচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এসি উৎপাদন ও বাজারজাত করছে। শুধু খুলনা শহর না, উপজেলা গুলোতেও ব্র্যান্ড শোরুম পৌঁছে গেছে। দিন দিন এসি বিক্রির হারও বাড়ছে। দেশে উৎপাদিত এসির দাম তুলনামূলক কম হওয়ায় এসি কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *