February 13, 2026
WhatsApp Image 2025-05-14 at 12.54.26 PM

পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হলেও খুলনায় এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি পরিবেশবান্ধব ব্লক ইট। সরকারি পর্যায়ে গৃহীত কিছু প্রকল্পে সীমিতভাবে এই ইট ব্যবহৃত হলেও, বেসরকারি নির্মাণকাজে এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। সরবরাহ ঘাটতি এবং শ্রমিকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাবে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার থমকে আছে বলে মনে করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের মধ্যেও এখনো এই ইটের উপকারিতা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা তৈরি না হওয়ায় অনেকে এটি ব্যবহারে আগ্রহ দেখান না। সিমেন্ট, বালু ও পাথর দিয়ে ব্লক ইট তৈরি হয়। বাজারে সলিড ও হলো দুই ধরনের ব্লক ইট পাওয়া যায়। তবে খুলনার বাজারে ব্লক ইট বিক্রি হচ্ছে না।

যশোরের নিটল নিলয় কোম্পানি এবং জননী ব্লকার কোম্পানি ব্লক ইট তৈরি করে। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সহায়তা না থাকলে সঠিকভাবে কাজ করতে পারেন না। উল্টো কাজের গুণগত মান কমে যেতে পারে। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. সাদিকুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব উপায়ে ব্লক ইট তৈরি করা হয়। ব্লক ইট ব্যবহারে পরিবেশের ওপর থেকে বিরূপ প্রভাব দূর করা সম্ভব। উদ্যোক্তারা চাইলে ব্লক ইট তৈরিতে এ সময় বিল্পব ঘটাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *