ঈদুল ফিতরের দিন সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, প্রায় ১৮ মিলিমিটার। ঢাকাতেও হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আজ বিকেলের দিকেও রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হবে এবং সোমবারের মধ্যে সারা দেশেই আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।
জানা গেছে, আফগানিস্তান থেকে ভারত পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ বৃষ্টিবলয়ের প্রভাবেই এই আবহাওয়া তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, মার্চের শেষে এমন আবহাওয়া কিছুটা অস্বাভাবিক, কারণ এ সময় সাধারণত বজ্রঝড় বেশি দেখা যায়, কিন্তু এবার বৃষ্টির ধরণ একটু ভিন্ন।
