February 13, 2026
WhatsApp Image 2025-04-26 at 12.43.00 PM (1)

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের ফলে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশন, ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। এসময় নিজেকে হাইড্রেট রাখা যেমন জরুরি, তেমনি প্রয়োজন পুষ্টিকর কিছু উপাদানও। এক গ্লাস পানিতে রাতভর ভিজিয়ে রাখা কিছু কিশমিশ হতে পারে আপনার গরমে সুস্থ থাকার গোপন চাবিকাঠি। এই পানীয়টি শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও অনন্য। কিশমিশে থাকা প্রাকৃতিক চিনি-ফ্রুক্টোজ ও গ্লুকোজ-শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। গরমে ক্লান্ত লাগলে এই পানীয় দারুণভাবে আপনাকে সতেজ করে তুলবে। আমাদের লিভার ও কিডনি প্রতিনিয়ত শরীরের টক্সিন পরিষ্কারে কাজ করে।

কিশমিশ ভেজানো পানি সেই প্রক্রিয়াকে আরও মসৃণ করে তোলে। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে বেরিয়ে যায় প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট। কিশমিশ ভেজানো পানিতে থাকে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ; যা শরীরের তরল ভারসাম্য রক্ষা করে, পেশির খিঁচুনি কমায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সৃষ্ট অক্সিডেটিভ চাপ শরীরের কোষে ক্ষতি করতে পারে। কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে ফেনলিক যৌগ, শরীরকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *