February 13, 2026
WhatsApp Image 2025-04-28 at 12.16.21 PM - Copy

জয়পুরহাট সদরে ইটভাটার ধোঁয়ায় ২০০ বিঘা জমির ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার বিকেলে জয়পুরহাট-হিলি-পাঁচবিবি সড়ক অবরোধ করে তার এ বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। কৃষকদের দাবি উপজেলা পুরানাপৈল রেলগেট সংলগ্ন এলাকায় একটি আরএনবি নামে এক ইটভাটার কালো ধোঁয়ায় প্রায় ২০০ বিঘা জমির বোরো ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক বেলাল হোসেন, মিরাজুল, আজাদুল ও একরামুলসহ কয়েকজন বলেন, বেলায়েত হোসেন লেবুর অবৈধ ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতিবছর আমাদের ফসলের ক্ষতি হয়। আমাদের দাবি ফসলের ক্ষতিপূরণ দেওয়া হোক। সেইসঙ্গে এই ভাটার বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নিক। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, মাঠের ধানক্ষেত পরিদর্শন করেছি। ইটভাটার গরম ধোঁয়ায় বোরো ধানক্ষেতের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *