April 1, 2026
Capture
এজেন্সি: ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় সুহা ট্রাভেলস থাইল্যান্ড নিয়ে এসেছে মেডিকেল ট্যুরিজমের নতুন চমক। থাইল্যান্ডের ১৫টি নাম করা হসপিটালের সেবাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি। তিন থেকে পাঁচ কার্যদিবসে মেডিকেল ভিসা, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসসহ নানা ধরনের সুবিধা নিয়ে হাজির হয়েছে সুহা ট্রাভেলস। 

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াব আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্ট বিটিটিএফ ঘুরে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। মেলায় সুহা ট্রাভেলসের স্টল নম্বর দ্বিতীয় তলার সেলিব্রেটি হলের ৩১,৩২,৪৩,৪৪।

সুহা ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সোলায়মান বলেন, অত্যাধুনিক চিকিৎসা সেবার জন্য বিশ্বব্যাপী থাইল্যান্ড খুবই জনপ্রিয়। থাইল্যান্ডের হাসপাতালগুলো বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমরা চেষ্টা করেছি ১৫টি নাম করা হসপিটালের তিন শতাধিক ডাক্তার এবং বিশেষজ্ঞদের এক ছাতার নিচে নিয়ে আসতে।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

তিনি বলেন, সুহা ট্রাভেলসের মাধ্যমে সবচেয়ে কম সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং মাত্র তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই থাইল্যান্ডের মেডিকেল ভিসা করা হয়। শুধু তাই নয় এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী এবং ঔষধ টিকেট ও থাকার ব্যবস্থাও করা হয়।

ইতিমধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। এই প্রতিষ্ঠানের সার্ভিসের কারণে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ আরো কয়েকটি দেশের মানুষদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।

ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে পাঁচ তারকা হোটেল অ্যাম্বাসেডরে সুকুম্ভিত সই-১১তে রয়েছে নিজস্ব ফার্মেসি এবং অফিস। থাইল্যান্ডে মেডিকেল ট্যুরিজম কিংবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত ব্যাপারে যে কোন সেবা পেতে নিজস্ব হটলাইন রয়েছে প্রতিষ্ঠানটির। +৬৬৯৬৭৮০৪৩৪৭, +৬৬৯৭০৩০৯৭৬২ নম্বরে যে কোন প্রয়োজনে সেবা গ্রহণ করা যায়। অথবা ভিজিট করতে পারেন www.suhatrip.com ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *