April 2, 2026
WhatsApp Image 2025-03-18 at 12.00.38 PM

একটা সময় ছিল যখন কোনো পণ্য কিনতে সরাসরি মার্কেট বা শপিংমলে যাওয়ার বিকল্প ছিল না। দোকানে গিয়ে দশ রকম পণ্য যাচাই-বাছাই করে কেনাকাটা করতেন ক্রেতারা। কিন্তু সময় বদলেছে। বেড়েছে ব্যস্ততাও। আসন্ন ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। ই-কমার্স সংশ্লিষ্টরা বলছেন, দিন দিনই অনলাইনে শপিং জনপ্রিয় হয়ে উঠছে। ক্রেতারা খুব সহজেই পছন্দের পণ্য হাতের নাগালে পাচ্ছেন। এজন্য তাদের কষ্ট করে মার্কেট বা শপিংমলে যেতে হচ্ছে না।

এক কর্মজীবী নারী বলেন, আসলে আমাদের মতো যারা কর্মজীবী নারী, অফিস-সংসার সামলে এত সময় থাকে না যে মার্কেটে গিয়ে পছন্দ করে ঈদের কেনাকাটা করবো। তাই ঘরে বসে অনলাইনে পছন্দের পণ্য অর্ডার দিচ্ছি। তিনদিনের মধ্যে সেসব পণ্য হাতে পেয়ে যাচ্ছি। এতে সময় বাঁচে আর ঈদে মার্কেট-শপিংমলে মানুষের জটলা এড়ানোও সম্ভব হয়। ঢাকার মতো বড় শহরগুলোতে কোথাও যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভোগান্তি সড়কের যানজট। ঘণ্টার পর ঘণ্টা জ্যাম ঠেলে অনেকে ঈদের কেনাকাটা করতে বের হতে চান না। যে কারণে ঈদের কেনাকাটায় একটি বড় অংশের ক্রেতা এখন অনলাইননির্ভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *