February 13, 2026
WhatsApp Image 2025-04-24 at 11.21.56 AM

খাল-বিল-নদীর জেলা বরিশালে এখন খালের সংখ্যা হাতেগোনা। স্বাধীনতার পর বরিশাল নগরীর খাল কমেছে অর্ধেকেরও বেশি। সিটি করপোরেশনের মর্যাদা লাভের পর ২৩ বছরেও জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। শুধু এই সড়কই নয়, বৃষ্টি হলে এখনো নগরীর সদর রোড, বগুড়া রোড, কালীবাড়ি রোড, শীতলাখোলা, গোরস্থান রোড, কাউনিয়া জানুকিসিংহ রোড, ভাটিখানা, আমানতগঞ্জ, কলেজ এভিনিউ, অক্সফোর্ড মিশন রোডসহ প্রধান প্রধান সড়ক ডুবে যায় হাঁটুপানিতে।

খালগুলো দখল ও ভরাট হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। নগরবাসী বলেন, ৫-৭ বছর আগেও এসব স্থানে এত জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে এসব সড়ক। এর প্রধান কারণ সড়কগুলোর আশপাশের বেশ কিছু বড় বড় জলাশয় ভরাট করে সরকারি অফিস স্থাপন করা হয়েছে। বরিশাল নগরীর চৌমাথা এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শামীম, বলেন, ‘সড়কে জমে থাকা পানির কারণে ব্যাটারি ও ইঞ্জিনচালিত যানবাহন চালানো দুষ্কর হয়ে পড়ে। পানি লেগে গাড়ি বিকল হচ্ছে। বিভিন্ন সময় মোটরে পানি ঢুকে সমস্যা হয়। সারাতে পকেট থেকে টাকা গুনতে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *