এজেন্সি: রাজধানীর খাবারপ্রেমীদের কাছে ইতোমধ্যেই জনপ্রিয় অনলাইন ফুড ব্র্যান্ড ‘হংস মাংস’ এবার চালু করেছে তাদের প্রথম ফ্যামিলি ক্যাফে। তিন বছর ধরে বাসায় রান্না করা হাঁসের মাংস ও চালের রুটির স্বাদ অনলাইনের মাধ্যমে রাজধানীবাসীর কাছে পৌঁছে দেওয়া এই ব্র্যান্ডটি এবার অফলাইনে নতুন অভিজ্ঞতা যোগ করল। গত ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার হাতিরঝিল সংলগ্ন মহানগর আবাসিক এলাকায় উদ্বোধন হয় হংস মাংস ক্যাফে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে ফ্যামিলি ক্যাফেটি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্যাফেতে আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে ২৪ জন অতিথির জন্য। পরিবার বা বন্ধুদের নিয়ে ছোট আয়োজন, জন্মদিন কিংবা প্রাতিষ্ঠানিক আলোচনার ছোট পরিসরের জন্য নির্ধারিত সময়ের বাইরে আগাম বুকিং সুবিধাও থাকছে।
হংস মাংসের ফ্যামিলি ক্যাফের দেয়ালজুড়ে শৈল্পিকতার ছোঁয়া
মেনুতে ঘরোয়া স্বাদ || প্রিমিয়াম উপস্থাপনা
শুরু থেকেই প্রতিষ্ঠানটি ঘরোয়া স্বাদের খাবার পরিবেশনে গুরুত্ব দিয়েছে। সেই ধারাবাহিকতায় হংস মাংস ক্যাফের মেনুতেও রয়েছে বাছাই করা আইটেম:
• দেশি হাঁসের মাংস
• বেইজিং হাঁস
• দেশি মুরগির মাংস
• গরুর মাংস
• চালের রুটি
• খিচুড়ি ও ভাত
• বিশেষ পেশোয়ারি বিফ ও পোলাও
প্রতিটি খাবার বাসায় রান্না করা হয় এই নীতি এখানেও অটুট রাখা হয়েছে। ক্যাফেতে ডাইন-ইন সুবিধার পাশাপাশি থাকছে টেক–অ্যাওয়ে ও হোম ডেলিভারি। সকাল বা দুপুরের ডেলিভারি পেতে পূর্বের মতোই ৬ ঘণ্টা আগে অর্ডার করতে হবে।
