February 13, 2026
WhatsApp Image 2025-04-30 at 12.04.34 PM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনের মুখে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল ৮টার দিকে কারখানা দুটির প্রধান ফটকে বন্ধ সংক্রান্ত নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। এদিকে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একটি গুজব ছড়িয়েছে মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। কারখানা কর্তৃপক্ষ ডিভিশনের শ্রমিকদেরকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করে।

তার পরেও যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকরা শান্ত রয়েছে। কিছু কিছু শ্রমিক সকালে কারখানা গেটে জড়ো হয়েছিল। এখনও পরিবেশ শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *