February 14, 2026
dreythg

হঠাৎ সারা দেশের তাপমাত্রা ১ থেকে বেড়ে গেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। হিম হিম ভাব ও কাটতে শুরু করেছে। প্রায় সারা দেশের শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। হঠাৎ শীতের ছন্দপতনের কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা জানিয়েছেন। আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটির সঙ্গে বিপুল পরিমাণ মেঘমালার সৃষ্টি হয়েছে, যা দ্রুত বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। এদিকে কৃষি আবহাওয়ার জন্য দেওয়া পূর্বাভাসে এ সময়ে শীতকালীন সবজির জন্য আলাদা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *