February 13, 2026
WhatsApp Image 2025-03-13 at 10.57.40 AM

পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর কারণে বন্দরে কনটেইনার জট কমতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কমলাপুর আইসিডিগামী কনটেইনারের জট কমে এসেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পবিত্র রমজানের মাঝামাঝি কনটেইনার পরিবহনে স্বস্তি এলেও ঈদের আগে-পরে এই জট আবার বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কারণ, ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী ট্রেন বাড়ানো হবে। বন্দর সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বন্দরের ইয়ার্ডে কমলাপুর আইসিডিগামী ১ হাজার ৮১১ একক কনটেইনার ছিল। বন্দরের স্বাভাবিক ধারণক্ষমতা ৮৭৬ একক কনটেইনার। তখন প্রতিদিন গড়ে দুটি ট্রেনও পাওয়া যেত না।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, কমলাপুরগামী কনটেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। আবার জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কমলাপুরগামী কনটেইনার নৌপথে পানগাঁও নিয়ে খালাসের সুযোগও দেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বন্দরের ইয়ার্ডে কনটেইনার জট কিছুটা কমেছে। বর্তমানে কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও ঈদের সময় তা আবার কমতে পারে। কারণ, ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেড়ে যায়। বর্তমানে রেলে ইঞ্জিনসংকট প্রকট। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ইঞ্জিন নেই। এ কারণে যাত্রীবাহী ট্রেন চালাতেও হিমশিম খেতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *