February 13, 2026
WhatsApp Image 2025-03-20 at 9.59.05 AM

বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচক থেকে এসব তথ্য জানা গেছে। তালিকার দুই নম্বরে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। ১৬৬ স্কোর নিয়ে দূষণ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, অর্থাৎ শহরটির বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *