April 2, 2026
WhatsApp Image 2025-04-16 at 1.15.47 PM

দুপুরের কাজকর্ম শেষে বিকেল নামলে মন চায় একটু অবসর, এক কাপ চা আর সঙ্গে একটু মুখরোচক কোন নাশতা। তবে এমন কিছু হলে ভালো হয়, যেটা বানাতে বেশি সময় লাগবে না, আবার স্বাস্থ্যকরও হবে। এমনই একটি সহজ ও দারুণ সুস্বাদু রেসিপি হলো পনির-সবজি স্যান্ডউইচ। স্যান্ডউইচ শুধু খেতেই ভালো না, দেখতেও চমৎকার। তবে যেভাবে বানাতে এই স্যান্ডউইচ, পাউরুটির এক পিঠে হালকা মাখন মাখিয়ে অন্য পিঠে পনির-সবজির মিশ্রণ বিছিয়ে তারপর শসা আর টমেটো সাজিয়ে আরেকটা পাউরুটি চাপা দিতে হবে। এরপর স্যান্ডউইচটি একটি প্যানে হালকা সেঁকে নিতে হবে যতক্ষণ না দুই পাশ সোনালি বাদামী হয়ে যায়। এই পনির-সবজি স্যান্ডউইচটি হালকা ক্ষুধা মেটানোর জন্য দারুণ। চাইলে ছোটদের টিফিনে বা হোস্টেলে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডার সঙ্গী হিসেবেও রাখতে পারেন। এতে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যও বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *