April 2, 2026
WhatsApp Image 2025-04-17 at 12.12.52 PM

বুধবার দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। আজও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সিলেট ছাড়া দেশের সব আবহাওয়া স্টেশনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ সময় তাপমাত্রা বৃদ্ধি কিংবা খুব বেশি কমার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *