February 13, 2026
WhatsApp Image 2025-04-28 at 12.20.59 PM

সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা করে। বেগুন আকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা, কুমড়া ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কাঁচকলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের শাহারিয়া বাণিজ্যালয়ের মালিক মো. আলী হোসেন জানান, বেশ কিছু দিন ধরেই সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *