February 13, 2026
WhatsApp Image 2025-04-29 at 11.28.05 AM

কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে সেজেছে বরিশালের অলিগলি থেকে শুরু করে পথঘাট সর্বত্র। নদী পথে বরিশালের প্রবেশদ্বার লঞ্চ ঘাট এলাকায় বিশাল এরিয়া জুরে রয়েছে কৃষ্ণচূড়া গাছের দীর্ঘ সারি। পরিবার নিয়ে বেলস পার্ক ঘুরতে আসা সাইদুর রহমান বলেন, ‘আসলে এখানে ঘুরে দেখার মতো কিছুই নেই। শুধু সুবিশাল একটি মাঠ তার চারপাশে ওয়াকওয়ে। অনেক আগে এসেছিলাম। তেমন একটা আসা হয় না। তবে এখন এসেছি শুধু কৃষ্ণচূড়া জারুল ও সোনালু ফুলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে আর ছবি তুলতে।’ কবি ও লেখক সৈয়দ মেহেদী হাসান বলেন, ‘প্রকৃতি মেলে ধরেছে তার আপন রং। বরিশাল শহরের প্রতিটি রাস্তার অলিগলিতে দেখা মেলে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালুর। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে অনায়াসে যে কেউ প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *